NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করলেন বুশরা বিবি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৪ এএম

ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করলেন বুশরা বিবি

দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অটোক কারাগারে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের দণ্ড মাথায় নিয়ে গত ৫ আগস্ট কারাগারে যান ইমরান। এরপর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান বলে জানিয়েছেন তার আইনজীবী।

ইমরানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, স্বামীর সঙ্গে একা দেখা করার সুযোগ পান বুশরা বিবি। তারা সবমিলিয়ে দেড় ঘণ্টার মতো কথা বলেন।

ওই ভিডিওতে তিনি বলেছেন, ‘বুশরা বিবি দেড় ঘণ্টার জন্য দেখা করেন। বুশরা বিবি বলেছেন খান সাহেব খুব ভালো আছেন। কিন্তু তাকে সি ক্যাটাগরির সেলে রাখা হয়েছে। উচ্চ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। আমরা বিষয়টি কাল (শুক্রবার) উচ্চ আদালতে নিয়ে যাব।’

 

৪৮ বছর বয়সী বুশরার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা আছে। তিনি ইমরান খানের তৃতীয় স্ত্রী। সুফিবাদে বিশ্বাসী বুশরা আধ্যাত্মিক নিরাময়কারী হিসেবে পরিচিত।

ইমরানের আইনজীবী নাঈম হায়দার জানিয়েছেন, ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে তার স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি দেন। এর আগে নাঈম গত সোমবার ইমরানের সঙ্গে দেখা করেছিলেন।

এদিকে ইমরান তার আইনজীবীদের বলেছিলেন, তাকে যেন অটোক কারাগার থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কারণ তাকে যে সেলে রাখা হয়েছে সেটি খুবই নিম্নমানের এবং এতে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র (এসি) নেই। এছাড়া সেলটিতে পোকামাকড় থাকায় তার থাকতে কষ্ট হচ্ছে। ইমরানকে যেন অটোক থেকে অন্য কোনো কারাগারে নিয়ে যাওয়া হয় সেজন্য আদালতে আবেদন করবেন তার আইনজীবীরা।