NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মেয়েরা আসলে কীসে আটকায়, জানালেন সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৮ পিএম

মেয়েরা আসলে কীসে আটকায়, জানালেন সোহানা সাবা

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, ‘নারী আসলে কীসে আটকায়?’

এমন প্রশ্নের জবাবে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। এবার সেই স্রোতেই গা ভাসালেন অভিনেত্রী সোহানা সাবা।

সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সাবা লিখেছেন, মেয়েরা আসলে কীসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন। ছেলে হোক আর মেয়ে, শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না, খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। 

সোহানা সাবা আরো বলেন, আর তারপরও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত দ্রুত সম্ভব ভুলে যাওয়াটাই ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্য ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’র ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।

এরপর সিনেমার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী লেখেন, এবার আসা যাক আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়। শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’ এ আটকায়।

নিজের আসন্ন সিনেমার কথা জানিয়ে সাবা বলেন, আমার অভিনীত সিনেমা ‘অসম্ভব’। যেখানে শাকিব খান নাই, কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর এরেজমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা, পরিবারের কথা, যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুনী শিল্পীদের সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকিয়ে পড়বেই পড়বে।

উল্লেখ্য, সোহানা সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পাবে শিগগিরই। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে  সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে আরও আছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ।