NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ডন থ্রি-তে শাহরুখের পরিবর্তে রণবীর সিং!


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৮ পিএম

ডন থ্রি-তে শাহরুখের পরিবর্তে রণবীর সিং!

চলতি বছরের শুরু থেকেই বলিউডে শোনা যাচ্ছিল, দর্শকপ্রিয় ডন সিনেমা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণ হতে চলেছে। খুব শীঘ্রই পরিচালক ফারহান আখতার ‘ডন থ্রি’ নিয়ে হাজির হচ্ছেন।  

এর মধ্যেই মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নিজের ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ছোট্ট টিজার প্রকাশ করেছেন এই নির্মাতা। যার মাধ্যমে সিনেমাটি নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। 

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন থ্রি’ সিনেমায় শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে দেখা যাবে। 

কিন্তু কেনো থাকবেন না শাহরুখ? ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শিডিউলের সময় দিতে না পারা ও গল্প পছন্দ না হওয়ায় ডন ফ্যাঞ্চাইজি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সে কারণেই রণবীরকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা।

যদিও অভিনয়শিল্পী নির্বাচনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফারহান আখতার। তবে বলিউড সুত্রে বিভিন্ন গণমাধ্যম ইতোমধ্যেই রণবীরের অর্ন্তভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বলিউড বাদশাহ শাহরুখ খান।