NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মেয়ের সামনেই হাঁটুর বয়সীর সঙ্গে ঘনিষ্ঠতা মহেশের!


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০২:০২ পিএম

মেয়ের সামনেই হাঁটুর বয়সীর সঙ্গে ঘনিষ্ঠতা মহেশের!

বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক মহেশ ভাট। বরাবরই বিতর্কে নাম জড়িয়ে আলোচনায় আসেন তিনি। এবারও এলেন নতুন বিতর্ককে সঙ্গী করে। মেয়ে পূজা ভাটের সামনে ‘বিগ বস ওটিটি’ দ্বিতীয় মৌসুমের কনিষ্ঠ প্রতিযোগী মনীষা রানির সঙ্গে তার আচরণ নিয়ে নেটপাড়ায় উঠেছে সমালোচনার ঝড়।  

বিগ বস ওটিটি-তে চলছে ফ্যামিলি উইক। আর তাতে মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন মহেশ ভাট। বিগ বসের ঘরে এসে ফের বিতর্কে তিনি। দ্বিতীয় মৌসুমের অন্যতম প্রতিযোগী পূজা ভাট। তার বাবা হিসেবে শোয়ে গিয়েছিলেন মহেশ ভাট। কিন্তু গিয়ে নাকি তিনি পূজার থেকে বেশি আরেক প্রতিযোগী মনীষা রানির প্রতি অনুরাগ বেশি দেখিয়েছেন। তাতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল।

মহেশ ভাটকে ঘরে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন মনীষা। তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। ৭৪ বছরের পরিচালক তাকে বাধা দিয়ে নিজে প্রণাম করতে যান। তার মাথায়, কাঁধে হাত বোলাতে বোলাতে কথা বলতে থাকেন। আর দূরে দাঁড়িয়ে বাবাকে দেখতে থাকেন পূজা ভাট। আরেকটি ভিডিওতে আবার মনীষার হাতে হাত রেখে মহেশ বলতে থাকেন, তার জন্যই নাকি তিনি ‘বিগ বস’-এর ঘরে এসেছেন।

হাঁটুর বয়সী প্রতিযোগীর সঙ্গে মহেশের এমন আচরণ নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। কী করার চেষ্টা করছেন ৭৪ বছরের পরিচালক? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। কারো মতে, নিজেকে প্রাসঙ্গিক রাখতেই মহেশ ইচ্ছাকৃত নানারকম রহস্যময় আচরণ করছেন যাতে তাকে ঘিরে চর্চা শুরু হয়। আবার অনেকের কথায়, প্রতিযোগী মনীষার অস্বস্তি স্পষ্ট লক্ষ করা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন, তাহলে কি মহেশের পরবর্তী শিকার মনীষা?’ সব মিলিয়ে মহেশ ঘরে ঢোকার আগেই তাকে ঘিরে চর্চা তুঙ্গে।