NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

হাসপাতালে ‘কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৪:১৫ এএম

হাসপাতালে ‘কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা

চলতি বছর বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় আদা শর্মা অভিনীত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। এরপর থেকেই নিয়মিত প্রচারের আলোয় থাকছেন তিনি। এবার তার পরবর্তী সিরিজের প্রচারণার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত নিতে হয় হাসপাতালে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ডায়রিয়া এবং ফুড অ্যালার্জি হওয়ার দরুন বেজায় অসুস্থ হয়ে পড়েছেন আদা শর্মা। তাই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ খাচ্ছেন। চিকিৎসকদের পক্ষ থেকে দিন কয়েক বিশ্রামের নির্দেশও দেওয়া হয়েছে আদা শর্মাকে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, বুধবার (২ আগস্ট) সকালেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারাত্মক পরিস্থিতি হয় আদা শর্মার। বর্তমানে কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই আদা শর্মা তার পরবর্তী সিরিজ ‘কমান্ডো’র প্রচারে ব্যস্ত। বিপুল শাহ পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। চলতি মাসের ১১ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘কমান্ডো’। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন প্রেম পারিজ্জা, বৈভব তাতওয়াদি, শ্রেয়া সিং চৌধুরী, অমিত সিয়াল, মুকেশ ছাবরা, ইশতিয়াক খান প্রমুখ।