NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

নুসরাতের নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০২:৩৬ এএম

নুসরাতের নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক: ভারতের তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরাত জাহানের নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ফ্ল্যাট দেওয়ার নামে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন নুসরাত, এমন অভিযোগ উঠেছে। ‘প্রতারিত ব্যক্তিরা’ সরাসরি অভিযোগ জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি)।

জানা যায়, সোমবার সন্ধ্যা নাগাদ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি ইডির দফতরে হাজির হয়েছিলেন। সেখানেই নুসরাতের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের সঙ্গে ইডির দফতরে দেখা গিয়েছিল বিজেপি নেতা শঙ্কু দেব পাণ্ডাকেও।

নুসরাতের নামে অভিযোগ, ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ফ্ল্যাট দেওয়ার কথা বলে। প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরাতের সংস্থা দাবি করেছিল, তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তর করা হবে। নুসরাতের পাশাপাশি রাকেশ সিং নামে আরও একজন ডিরেক্টর আছেন এই সংস্থার।

সময় মতো ফ্ল্যাট না পেয়ে প্রতারিতরা অভিযোগ দায়ের করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এই নিয়ে মামলা দয়ের করা হয়েছিল। ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটাই না পেয়ে শেষ পর্যন্ত ইডির কাছে অভিযোগ করেছেন তারা।

অভিযোগ উঠেছে, নুসরাতের নামে এই মামলা তুলে নেওয়ার জন্য নাকি অভিযোগকারীদের ওপর প্রশাসনিক স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগকারীরা দাবী করেছেন ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়ে তা দিয়ে এভিনিউতে নিজেই ফ্ল্যাট কিনেছেন নুসরাত। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন প্রতারিতরা।