NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত হলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৪ এএম

নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত হলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হেরে ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। গত চার মাসে সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে।

 

 

তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, ‘আমাদের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত ছিল।’ ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যার মধ্যে চারজন হলেন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন একজন রাজনৈতিক পরামর্শক।

 

অভিযোগপত্রে বলা হয়, অসাধু উপায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন ট্রাম্প। এ ছাড়া অভিযোগপত্রে কয়েকজন সরকারি কর্মকর্তা ও ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইনের কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। তারা সাবেক প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে, তিনি নির্বাচনে হেরে গেছেন এবং ভোটে কোনো ধরনের কারচুপি হয়নি।

এতে আরো বলা হয়েছে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারা জো বাইডেনকে প্রেসিডেন্টে হিসেবে কংগ্রেসের স্বীকৃতি আটকাতে ব্যর্থ হন ট্রাম্প।

তা সত্ত্বেও দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।

 

সূত্র : বিবিসি