NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব ইউনেস্কোর


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:১৪ এএম

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব ইউনেস্কোর

বহুদিন ধরেই স্কুলে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ নিয়ে ভাবছে জাতিসংঘ। সেই চিন্তারই ফলশ্রুতিতেই শিক্ষার মান বাড়াতে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব করেছে সংস্থাটি।

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমনই এক প্রস্তাব দেওয়া হয়েছে। আর এ প্রস্তাব দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা  ইউনেস্কো।

সংস্থাটি বলছে, স্মার্টফোন নানাভাবে সুষ্ঠু শিক্ষাগ্রহণের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় শিক্ষাগ্রহণ প্রক্রিয়ার মান বাড়াতে এবং অনলাইন বুলিং থেকে শিক্ষার্থীদের বাঁচাতে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, মোবাইল ফোনের ব্যবহার এডুকেশনাল পারফরম্যান্সের উপর গভীর প্রভাব ফেলছে। পাশাপাশি ইমোশনালিও তা শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব ফেলছে। শিক্ষার ক্ষেত্রে স্মার্টফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা হিউম্যান সেন্টার্ড ভিশনের আওতায় থাকাই উচিত। কেননা, শিক্ষকের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের কোনও বিকল্প নেই। তাই অনলাইন এডুকেশন দিয়ে এই ব্যবস্থাকে কখনই নষ্ট করা উচিত নয়।

ইউনেস্কো বলছে, সব পরিবর্তন উন্নতির পথে নিয়ে যায় না। আর কোনও কিছু করা যায় বলেই সেটা করা উচিত নয়।

প্রতিবেদনে শিক্ষার সামাজিক ব্যাপ্তির বিষয়টিও তুলে ধরেছে ইউনেস্কো। সংস্থাটি বলছে, ডিজিটাল প্রযুক্তিকে কৌশলে কাজে লাগাতে হবে। কেননা, ডিজিটাল প্রযুক্তির সূত্রে শিক্ষার গুণমান আদৌ বেড়েছে কি না, বাড়লে কতটা সেটা এখনও পরিষ্কার নয়।