NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সোনিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০৬ পিএম

সোনিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদি

বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর ঠিক আগেই লোকসভায় কথা বলতে দেখা যায় কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সোনিয়ার স্বাস্থ্য সম্পর্কে খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক সেরে দিল্লি ফেরার পথে ভোপালে জরুরি অবতরণ করে সোনিয়ার বিমান। অবতরণের পর বিমানের মধ্যেই শাল গায়ে অক্সিজেন মাস্ক পরিহিত সোনিয়ার বসে থাকার একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন পুত্র রাহুল। এর পরই বৃহস্পতিবার সোনিয়ার খোঁজখবর নেন মোদি।

সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর ঠিক আগেই মোদি এবং সোনিয়ার এই সংক্ষিপ্ত কথোপকথন হয়। অধিবেশনের প্রথম দিনে নেতাদের একে অপরকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ রয়েছে। এই কথোপকথনের বিষয়ে কংগ্রেসের সংসদ সদস্য তথা লোক সভায় বিরোধী দলের নেতা অধীররঞ্জন চোধুরী দাবি করেন, সোনিয়া গান্ধী সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মণিপুর হিংসা নিয়ে আলোচনা করার দাবি করেছেন।

মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। নীরবতা ভাঙতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে দুই নারীকে নির্যাতনের ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী। 

মোদি বলেন, ‘মণিপুরের ঘটনা যেকোনো সভ্য সমাজের পক্ষে লজ্জার।’

মণিপুরের পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর বিক্ষোভের জেরে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই মুলতবি হয়ে যায় সংসদ। যা থেকে অনেকেই মনে করছেন মণিপুর নিয়ে বিরোধীদের সম্মিলিত বিক্ষোভের জেরে আগামী দিনগুলোতেও বানচাল হতে পারে সভার কাজ।