NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সৌমিতৃষার পোশাকে হাসির রোল


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

সৌমিতৃষার পোশাকে হাসির রোল

হঠাৎই একটু বেশি সক্রিয় হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু। প্রতিদিন নিত্য নতুন পোশাকে শুটিংয়ের ছবি দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে। 

সম্প্রতি কালো চামড়ার জ্যাকেটে একটি রিল ভিডিও পোস্ট করেছেন সৌমিতৃষা। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সেই ছবি পোস্ট করতে না করতেই হলুদ লম্বা জ্যাকেট পরা একটি ছবি এবং ভিডিও পোস্ট করেন নায়িকা। এ নিয়ে শুরু হয়েছে হাসির রোল।  

‘মিঠাই’ সিরিয়ালে অভিনয়ের পর থেকে নায়িকার জনপ্রিয়তা বেড়েছে। তবে তাকে শাড়ি পরা ঘরোয়া লুকে দেখেই অভ্যস্ত অনুরাগীরা। তাই এমন আধুনিক পোশাক, সঙ্গে মেকআপ দেখে দর্শকের একাংশ অবাক। একজন লিখেছেন, “গায়ক বাদশার জ্যাকেট পরেছেন নাকি?” অন্য একজন লিখেছেন, “কেন এমন অদ্ভুত পোশাক পরেছেন?” আবার অন্য আর এক জন লিখেছেন, “নায়িকা সাজার জন্য এমন বোকা পোশাক পরেছেন!”

তবে এসবের জবাব দেননি সৌমিতৃষা। তিনি আপাতত কয়েক দিনের বিরতিতে।