NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গোলাগুলি : নিহত ২, আহত ২৮


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গোলাগুলি : নিহত ২, আহত ২৮

যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক অঞ্চলের রাজ্য মেরিল্যান্ডের বৃহত্তম শহর বাল্টিমোরে গোলাগুলিতে ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভেরের দিকে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, ‘ব্রুকলিন ডে’ উপলক্ষে শনিবার মধ্যরাতের দিকে শহরের গ্রেটনা এভিনিউ এলাকায় জনসমাগম হয়েছিল। ভোরের দিকে সেখানে গোলাগুলি শুরু হয় এবং এতে ঘটনাস্থলেই নিহত হন ১৮ বছর বয়সী তরুণী। আর  ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নেওয়ার পথে মারা যান ২০ বছর বয়সী এক তরুণ।

আহতদের মধ্যে ৯ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে। বাকিরা পায়ে হেঁটে হাসাপাতলে যেতে পেরেছেন।

কে বা কারা এই হামলা চালিয়েছে, এখনও শনাক্ত করা যায়নি। বার্তাসংস্থা রয়টার্সকে বাল্টিমোর পুলিশ জানিয়েছে, রোববার ভোরের দিকে জরুরি ফোনকল পেয়ে তারা গ্রেটনা এভিনিউয়ের দিকে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোলাগুলির সময় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা।