NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

প্রত্যেকটা সাফল্যে মা-বাবার পরে তোমার অবদান: শাকিবকে অপু


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৭ পিএম

প্রত্যেকটা সাফল্যে মা-বাবার পরে তোমার অবদান: শাকিবকে অপু

ঈদে মুক্তিপ্রাপ্ত ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লাল শাড়ি’র জন্য শুভকামনা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার এক ফেসবুক পোস্টে শাকিব জানান, ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’

এই অভিনেতা আরও বলেন, যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

শাকিবের এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি নায়ককে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমার প্রত্যেক টা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান।’

প্রাক্তন স্বামী-স্ত্রীর একে অন্যের পাশে দাড়ানোর বিষয়টি বেশ ভালোভাবেই নিয়েছেন ভক্তরা। কারণ অনেকদিন ধরেই শাকিব-অপুকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। এসবের মাঝেই তাদের এই ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার সৃষ্টি করল। 

উল্লেখ্য, ‘লাল শাড়ি’ সিনেমায় অপুর বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছে সাইমন। এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু ও শাহেদ আলী প্রমুখ।