NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বলিউডের ভাইজানকে ফের হুমকি গ্যাংস্টার গোল্ডির


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৫:১৫ এএম

বলিউডের ভাইজানকে ফের হুমকি গ্যাংস্টার গোল্ডির

যতই নিরাপত্তারক্ষী রাখুন না কেন, সালমানকে খুন করবই! ইন্ডিয়া টুডেকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। এই সাক্ষাৎকারে গোল্ডি আরও বলেন, লরেন্স ভাই বলেই দিয়েছেন, ‘সালমানকে কোনওভাবেই ক্ষমা করা যাবে না। খুন হতেই হবে বলিউডের ভাইজানকে!’

একের পর এক প্রাণনাশের হুমকি। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তাই চলতে হয় পর্দার দামাল নায়ককে। কয়েকদিন আগে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। শাহরুখের ‘পাঠান’ ছবির সামনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। দেশ-বিদেশ মিলিয়ে ১০০ কোটি তুলতেই ফুরিয়েছে দম। তবু সেই ব্যর্থতার চেয়েও এই মুহূর্তে ভাইজানের মাথাব্যথা অনেক বেশি সারাক্ষণ বন্দুকের ঘেরাটোপে থাকা নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, এভাবে প্রতি মুহূর্তে নিরাপত্তা নিয়ে চলা ও প্রাণনাশের হুমকির টেনশনের মোকাবিলা করার অভিজ্ঞতা ঠিক কেমন।

এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, নিরাপত্তা রয়েছে। এখন আর একটা বাইসাইকেল নিয়ে রাস্তায় যাওয়া কিংবা একা একা কোথায় যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, আজকাল আমি ট্র্যাফিকে থামলেই চারপাশে নিরাপত্তা এত বেশি থাকে, অন্য মানুষদের অসুবিধা হয়। সবাই আমার দিকে তাকায়। আর আমার বেচারি ফ্যানেরা! খুব গুরুতর হুমকি বলেই এত বেশি নিরাপত্তা।’

তবে শেষ পর্যন্ত ঈশ্বরেই ভরসা রাখছেন ভাইজান। জানাচ্ছেন, যেভাবে সারাক্ষণ তাকে ঘিরে থাকে বন্দুক, তাতে তিনি নিজেও খুব ভয়ে ভয়ে রয়েছেন।

উল্লেখ্য, গ্যাংস্টার বিষ্ণোইয়ের গ্যাং বারবার হুমকি দিয়ে চলেছে সালমানকে হত্যা করার। এরপর থেকেই এমন আঁটোসাঁটো নিরাপত্তায় রয়েছেন সালমান। মুম্বাই পুলিশের থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি।