NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সাংবাদিক হওয়ার ইচ্ছা পরীমণির


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:৪৯ পিএম

সাংবাদিক হওয়ার ইচ্ছা পরীমণির

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। 

সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে ‘বিচ্ছেদ কাণ্ড’ নিয়ে নানা বিতর্কের পর ফের ক্যারিয়ারে মনোযোগী হচ্ছেন পরী। 

এরই মাঝে ঈদ উপলক্ষ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে বেশ হাস্যোজ্জ্বল মুখেই দেখা মিলেছে তার।

ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমণি। যে ভিডিওতে এই নায়িকাকে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষণ করতে দেখা গেছে। 

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?

এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে। ’

অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরো জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন। 

পরীমণি বাদেও অনুষ্ঠানে তার সঙ্গে আরো উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও চিত্রনায়ক রোশানকে।