NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

টাইটানে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার শঙ্কা, সমুদ্রতলে পৌঁছেছে রোবট যান


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:১৮ এএম

টাইটানে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার শঙ্কা, সমুদ্রতলে পৌঁছেছে রোবট যান

উত্তর আটলান্টিকের যে স্থানে টাইটানিকের ধ্বংসাবশেষের অবস্থান, তার আশপাশের এলাকায় নিখোঁজ ডুবোযান টাইটানের খোঁজে দূর নিয়ন্ত্রিত দুটি রোবট যান ইতোমধ্যে পৌঁছে গেছে। পর্যটকদের পানির সাড়ে ১২ হাজার ফুট নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে ডুব দেওয়া টাইটানের সন্ধানে শেষ মুহূর্তের তল্লাশি চালাতে এই দুটি যান পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে দূর নিয়ন্ত্রিত যান দুটি টাইটানিকের কাছে পৌঁছে তল্লাশি শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, কানাডার জাহাজ হরাইজন আর্কটিক থেকে পরিচালিত দূর নিয়ন্ত্রিত একটি যান সমুদ্রের তলদেশে পৌঁছেছে।

এছাড়া ফরাসি গবেষণা জাহাজ এল’আটলান্টা থেকে পাঠানো দূর নিয়ন্ত্রিত রোবট ভিক্টর ৬০০০-ও মোতায়েন করা হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত মহাসাগর গবেষণা ইনস্টিটিউট ইফরেমার এই রোবট পরিচালনা করে।

ইফরেমার বলছে, গবেষণা জাহাজ এল’আটলান্টা রোবটের অনুসন্ধানকে একদম লক্ষ্যবস্তু বরাবর করার জন্য সমুদ্রতলের সঠিক ম্যাপের কাজে প্রথমবারের মতো একটি ইকো-সাউন্ডার ব্যবহার করছে।

ফরাসি রিসার্চ ইনস্টিটিউটের এই ডুবোযান পরিচালনা করবেন দু’জন পাইলট। তারা সমুদ্রপৃষ্ঠে থাকা এল’আটলান্টা থেকে চার ঘণ্টা করে দুই শিফটে দায়িত্ব পালন করবেন। ভিক্টর ৬০০০-এ রয়েছে শক্তিশালী লাইট ও ক্যামেরা। যা সমুদ্রপৃষ্ঠে জাহাজে থাকা দলটিকে একটি ছোট টেনিস কোর্টের সমান দূরত্ব পর্যন্ত সমুদ্রের তলদেশে কী রয়েছে, তার রিয়েল টাইম দৃশ্য দেখাবে।

রোবোটিক এই যানের দু’টি যান্ত্রিক হাত রয়েছে; যা অত্যন্ত সূক্ষ্ম কৌশলে ধ্বংসাবশেষ কাটা বা অপসারণ করতে পারে। ফ্রান্সের দক্ষিণের ঘাঁটির পরিবেশ বেশ শান্ত। কারণ তারা জানে, এল’আটলান্টায় ভিক্টর ৬০০০ পরিচালনাকারী দলটি অত্যন্ত অভিজ্ঞ।

এই দুটি দূর নিয়ন্ত্রিত যান এখন আটলান্টিকের তলদেশে টাইটানের খোঁজে ব্যাপক অনুসন্ধানে নিয়োজিত রয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের মতে, টাইটানের ৯৬ ঘণ্টার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কেবল অনুমান মাত্র। কারণ টাইটানের যাত্রীরা অক্সিজেনের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য কী ধরনের ব্যবস্থা নিয়েছেন, অনেক কিছু নির্ভর করবে তার ওপর।