NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানকে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ পিএম

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানকে

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মেরকেলকে। কাল শনিবার (১৭ জুন) রাষ্ট্রীয় আয়োজনে পালিত হবে রাজার জন্মদিন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এদিন পুরো ব্রিটেন উৎসবে মেতে থাকলেও রাজার ছোট ছেলে স্ত্রীকে নিয়ে বাড়িতে অবস্থান করবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয়েছেন তারা।  

১৬০০ সাল থেকে জাঁকজমক আয়োজনের মাধ্যমে প্রতি বছর ব্রিটিশ রাজা বা রানির জন্মদিন পালন করা হয়। রাজা তৃতীয় চার্লস শাসনভার গ্রহণের পর প্রথমবারের মতো দেশটিতে এ অনুষ্ঠান আয়োজিত হবে।

প্রাচীন রীতি অনুযায়ী জন্মদিনের অনুষ্ঠানে রাজা চার্লস অর্শ্বারোহণ বা ঘোড়ার পিঠে চড়বেন। সর্বশেষ এই রীতিটি দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। সে বছর অর্শ্বারোহণ করেছিলেন সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

গত বছর রানির জন্মদিন উপলক্ষে দেশে এসেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান। কিন্তু এ বছর আর তাদের দাওয়াতই  দেওয়া হয়নি।

হলিউড অভিনেত্রী মেগান মেরকেলকে বিয়ে করার পর পরিবারের সঙ্গে একটি দূরত্ব সৃষ্টি হয় প্রিন্স হ্যারির। এরপর এ বছরের শুরুতে হ্যারি নিজের স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশ করার পর রাজ পরিবারের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে যায়। চার্লসের জন্মদিনে আমন্ত্রণ না পাওয়া দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট করেছে।

এদিকে এই রাজকীয় আয়োজনে অংশ নেবেন ১ হাজার ৭০০ সেনা, ৪০০ ঘোড়া এবং ৪০০ সংগীতজ্ঞ। অনুষ্ঠানে চার্লসকে রাজকীয় সালাম জানাবেন সেনারা।

এরপর পরিবারের সদস্যদের নিয়ে বাকিংহাম প্যালেসের বাড়ান্দায় দাঁড়িয়ে বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট উপভোগ করবেন তিনি। এরমাধ্যমে শেষ হবে তার জন্মদিনের আয়োজন।