NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শিল্পা শেঠির বাড়িতে চুরি, গ্রেপ্তার ২


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০২:৪৬ এএম

শিল্পা শেঠির বাড়িতে চুরি, গ্রেপ্তার ২

ছুটি কাটাতে বর্তমানে পরিবারসহ ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এই ফাঁকে গত সপ্তাহে তার বাসা থেকে খোয়া যায় বেশ কিছু মূল্যবান জিনিসপত্র। এই ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার (১৫ জুন) মুম্বাই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

জুহু পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তিরা আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, মে মাসের শেষ থেকে বাড়িটি সংস্কারের কাজ চলছিল এবং ২৪ মে পরিবারের সদস্যদের সঙ্গে বিদেশে যান শিল্পা।

গত ৬ জুন হাউসকিপিং ম্যানেজার শিল্পার বাড়িতে গিয়ে দেখেন, হল, ডাইনিং রুম, মাস্টার বেডরুমের জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তিনি জানান, শিল্পার মেয়ের শোবার ঘরের আলমারিটিও খোলা ছিল, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র পড়ে ছিল। তারপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি শোবার ঘরে ঢুকে স্লাইডিং জানালা খুলে জিনিসপত্র চুরির চেষ্টা করছে।

সম্প্রতি ৪৮-এ পা দিয়েছেন শিল্পা শেঠি। ৫০ ছুঁইছুঁই শিল্পার সৌন্দর্য হার মানাবে যেকোনো তরুণীকেও। তার এবারের জন্মদিন ইতালিতেই উদযাপন হয়েছে। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ ‘হাঙ্গামা-২’ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা শেঠি। এরপর ২০২২-এ ‘নিকাম্মা’ ছবিতে দেখা যায় তাকে। খুব শিগগির রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে শিল্পাকে। সেখানে তার সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা।