NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ফের খোলামেলা ছবিতে শ্রাবন্তী, সানি লিওনের সঙ্গে তুলনা!


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৯:৪৪ এএম

ফের খোলামেলা ছবিতে শ্রাবন্তী, সানি লিওনের সঙ্গে তুলনা!

শার্টের ওপরের বোতামগুলো খোলা। চুলগুলোও কাঁধ বেয়ে নেমে এসেছে। রাতের পোষাক জড়িয়ে বিছানায় বসে আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করতেই হু হু করে ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। খোলামেলা রূপে নায়িকাকে দেখে নানা মন্তব্য ভাসাচ্ছেন ভক্তরা। যার অধিকাংশই ছিল আপত্তিকর। কেউ কেউ সরাসরি সানি লিওনের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি।

‘এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গেছি’ এমন এক ক্যাপশনেই তিনটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। তার সেই ছবিতে আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী শুভশ্রী।

তবে নেটিজেনদের একাংশ কটাক্ষ করে মন্তব্য করেছেন, ‘আর একটা বোতাম খুলে দিলে কি হতো’। কেউ কেউ অভিনেত্রীর বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ আবার নায়িকাকে ‘সানি লিওন টু’ বলে মন্তব্য করেছেন। 

প্রসঙ্গত, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দু’জন একই আবাসনের বাসিন্দা। অবশ্য এখন শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। যেখানে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।