NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

তানজিন তিশার জন্মদিনের ছবিতেও নানা আপত্তিকর মন্তব্য


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৯ পিএম

তানজিন তিশার জন্মদিনের ছবিতেও নানা আপত্তিকর মন্তব্য

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি একটি ভিডিও কাণ্ডের ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর থেকেই এই অভিনেত্রীকে নিয়ে বিভিন্ন আলোচনার সৃষ্টি হয় ভক্তদের মাঝে। সেই আলোচনার তোপ গিয়ে পড়ছে এই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমেও। 

কয়েকদিন আগেই ছিল তানজিন তিশার জন্মদিন। বৃহস্পতিবার (৮ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিশেষ সেই দিনের কিছু ছবি পোস্ট করেন তিনি। 

কিন্তু ছবি পোস্ট করেই যেনো বিপাকে পড়েন এই অভিনেত্রী। নানা রকমের আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে কমেন্টবক্সে। একপর্যায়ে মন্তব্য করার অপশনই বন্ধ করে দেন তিনি।

তিশার সেই ছবিতে অনেকই প্রশ্ন তুলেছেন, শরিফুল রাজকে নিয়ে। অনেকে আবার অভিনেত্রীকে ‘মাতাল’ বলেও মন্তব্য করেছেন। পাশাপাশি কেউ কেউ জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। 

কিন্তু নেতিবাচক সেই সকল মন্তব্যর কোনো জবাব দিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।