NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

আমিরকে সিনেমায় ফেরাতে মরিয়া শাহরুখ-সালমানরা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০২:৩২ এএম

আমিরকে সিনেমায় ফেরাতে মরিয়া শাহরুখ-সালমানরা

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি নিয়ে আমির খানের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু মুক্তির পর ছবিটি বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। এতে বেশ আশাহত হন আমির। সিদ্ধান্ত নেন, সিনেমা থেকে সাময়িক বিরতি নেওয়ার। এবার বন্ধুকে পর্দার সামনে ফেরাতে মরিয়া ইন্ডাস্ট্রির আরও দুই খান।

বলিউডের খান সাম্রাজ্যে তিন সুপারস্টারের পারস্পারিক বন্ধুত্বের কথা সকলেরই জানা। বহু কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার শোনা গেল, আমির খানের সিনেমা থেকে সাময়িক অবসরের ঘোষণা নাকি একেবারেই পছন্দ নয় দুই বন্ধুর। তাই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে ডেকে রীতিমতো বোঝান শাহরুখ-সালমানরা।

আমির খান ক্যামেরার সামনে ফিরতে যাতে রাজি হন, রীতিমতো চেষ্টাও চালিয়ে যান ইন্ডাস্ট্রির বাকি দুই খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আমি মানসিকভাবে যেদিন প্রস্তুত হতে পারব, সেদিনই নতুন ছবির কাজে হাত দেব। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। সন্তানদের সঙ্গে বেশ সময় কাটাচ্ছি।’

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সালমান নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে শাহরুখ ও আমিরের সঙ্গে এক আড্ডার আয়োজন করেছিলেন। শোনা গিয়েছিল, ‘টাইগার থ্রি’র শুট থেকে ফেরার সময়ে নাকি কিং খানকে নিয়েই একেবারে ফেরেন ভাইজান। পরে সেই পার্টিতে যোগ দেন আমির খান। এরপর ভোররাত পর্যন্ত দেদার পার্টি চলে তিন খানের।