নিউইয়র্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে মাহমুদুল হাসানকে সভাপতি এবং হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটি ঘোষণার পর পরই নবনির্বাচিত কমিটির সর্বস্তরের নেতা-কর্মীদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত কমিটির প্রতি গভীর আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "দলের দু'র্দিনে আমাদের সকলের প্রিয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অনেক আশা নিয়ে তোমাদের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। তোমাদের মেধা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে দলের কাজ করবে বলে আমাদের বিশ্বাস এবং আশা করি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নতুন কমিটি আওয়ামী লীগের আদর্শ প্রচার, প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।"
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এই বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে প্রবাসে ছাত্র রাজনীতিকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক অনুমোদিত ও স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পদাধিকারীদের তালিকা নিচে দেওয়া হলো:
সভাপতি: মাহমুদুল হাসান, সহ-সভাপতি (৩২ জন): মো: বায়েজীদ শুভ, খাজা আফজাল, মেজবা উদ্দিন জাবেদ, মো: সানজিদ হোসাইন, রাশেদুল আলম বন্ধন, নূরুল ইসলাম রাজু, আল হাফিজিল মুঈন বাঁধন, কে এম এ জর্জ, শাহাদাত হোসেন, এস এম সুলতান আহমেদ, নাজমুল ইসলাম রাহাত, উজ্জ্বল আহমেদ, রাসেল হোসেন, মেহেদী হাসান ফয়সাল, আবু সাইদ ইপক, অনিন্দ্য বড়ুয়া, সৈয়দ মাহফুজ আলী, মো: সাহেদুল ইসলাম, তাহামিদ বকশী রিফাত, মলয় মন্ডল, রবিউল ইসলাম মিঠু, সামিউল ইসলাম অন্তন, মো: রিসালাত হোসেন অন্তর, জহিরুল ইসলাম জয়, হৃদয় মাতব্বর, আরিফ আরমান জিসান, মো: আল রাসেল, রায়হান ভূঁইয়া, মাহফুজুল করিম সেজান, মো: তুহিন মিয়া, আবু বকর সিদ্দিকী আরিফ এবং জুনেদ আহমেদ।
সাধারণ সম্পাদক: হৃদয় মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক (১১ জন): আলী হোসেন আরমান, মো: উল্লাহ এন্থনি, নাহিদুল ইসলাম সৈকত, মো: মোজাম্মেল হোসেন, মো: মুশফিকুজ্জামান মন্ডল, রেজাউল হাসান, জয় হোসেন, জাকির হোসেন রাহুল, উদয় সাহা, রাকিবুল ইসলাম এবং আশিকুর রহমান শিহাব।
সাংগঠনিক সম্পাদক (১১ জন): সারফারাজুল হক ইফাজ, মুন্না তালুকদার, হোসাইন আহমদ, রাফসান ভূঁইয়া, আরিফুর রহমান, মিফতাহুল ইসলাম আবিদ, আম্মেদ আফনান, ইমরান হোসেন নাহিদ, শিপলু চন্দ্র মালাকার, মো: তানভীর সাগর এবং ফাহাদ হোসেন। প্রচার সম্পাদক: লিখন জুবায়ের, দপ্তর সম্পাদক: ফারহানুল ইসলাম ভূঁইয়া, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক: ফারহানা মিতু টুম্পা।
নবগঠিত এই কমিটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন প্রবাসে থাকা দলের প্রবীণ ও নবীন নেতা-কর্মীবৃন্দ।


