ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম


অনুষ্ঠিত হয়ে গেল ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন। গত ২৭ আগস্ট ব্রঙ্কসের হোয়াইট স্টোন ফেরিপয়েন্ট পার্কে আয়োজিত এই বনভোজনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
খেলাধুলা, পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সুস্বাদু খাবার- সব মিলিয়ে বেশ আনন্দেই সময় কাটান অতিথিরা। অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে গত ২৩ জুন প্রাইমারিতে স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত নাটালিয়া ফার্নাদেজের বালিশ খেলায় অংশগ্রহণ।
ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী এন মজুমদার, বিবিএর সভাপতি মোঃ কামাল উদ্দিন।
এছাড়া খলিল ফুডের সিইও মোঃ খলিলুর রহমান, বাকার সাধারন সম্পাদক সারোয়ার চৌধুরী, স্টার্লিং ফার্মেসির মোহাম্মদ আলী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রবাস রিলেটেড নিউজ
শুরু হলো ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত
নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে বর্ণাঢ্য আয়োজন
নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র দোয়া মাহফিল ও ইসলামিক মেলা অনুষ্ঠিত
নথিবিহীন অভিবাসীদের জন্য সুখবর দিল স্পেন
আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
নিউইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন

