বিনম্র শ্রদ্ধায় ইতালিতে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৬ এএম


ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, জাতির পিতা ও তার পরিবারের সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, জাতির পিতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন।
দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং দ্বিতীয় সচিব মো. আশফাকুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রবাস রিলেটেড নিউজ
শুরু হলো ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত
নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে বর্ণাঢ্য আয়োজন
নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র দোয়া মাহফিল ও ইসলামিক মেলা অনুষ্ঠিত
নথিবিহীন অভিবাসীদের জন্য সুখবর দিল স্পেন
আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
নিউইয়র্কে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন

