নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের যৌথ সভায় নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের মর্যাদা বৃদ্ধি সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবু তাহের এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলাম। খবর ইউএনএ’র।
ক্লাব সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের যৌথ সভার প্রথম পর্বে সাধারণ সভার আয়-ব্যয় সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কোষাধ্যক্ষ রশীদ আহমদ আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং তা সর্বসম্মতক্রমে গৃহীত হয়। এই পর্ব পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বিদায় কমিটির কর্মকর্তাদের মধ্যে ডা. ওয়াজেদ এ খান, শেখ সিরাজুল ইসলাম, মমিনুল ইসলাম মজুমদার, মাহাথির ফারুকী, সালাহউদ্দিন আহমেদ ও রওশন হক এবং নতুন কমিটি কর্মকর্তাদের মধ্যে আলমগীর সরকার, সৈয়দ ইলিয়াস খসরু, আবিদ রহমান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সভার দ্বিতীয় পর্বে বিদায়ী সভাপতি নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করার পর এই পর্বে সভাপতিত্ব করেন মনোয়ারুল ইসলাম এবং সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। এই পর্বে ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন এবং ক্লাবের সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত সকলে পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্লাবের মর্যাদা বৃদ্ধি সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ২০২৪-২০২৫ সালের নতুন কমিটি পহেলা জানুয়ারী থেকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৯ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে-সম্মানজনক মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেলেন ড. আব্দুন নূর
আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান
শুরু হলো ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউ ইয়র্কে বর্ণিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত
নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে বর্ণাঢ্য আয়োজন
নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র দোয়া মাহফিল ও ইসলামিক মেলা অনুষ্ঠিত
নথিবিহীন অভিবাসীদের জন্য সুখবর দিল স্পেন

