নিউইয়র্কের খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান ঢাকায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক শেফ উৎসবে বিশেষ বক্তা হিসেবে যোগ দিলেন। ২০ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে শেফ ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই এর ঢাকাস্থ হাই কমিশনার হাজি হারিস বিন হাজি ওথম্যান। শেফ ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন নিউইয়র্কের খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান খলিলুর রহমান।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত এই ফেডারেশনের অন্যতম উপদেষ্টাও নিউইয়র্কের খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে খলিলুর রহমান তার দীর্ঘ পথ চলার ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও শেফরা সামাজিক পর্যাদা ও কর্মক্ষেত্রে অথনৈতিক নিশ্চয়তা পায় নি। অথচ উন্নত বিশ্বে শেফদের মর্যাদাশীল পেশা হিসেবে গন্য করা হয়। অনেক উচ্চ বেতনে শেফরা মাথা উচুঁ করে কাজ করছেন। এ পেশাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রেই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শেফ হিসেবে উচ্চ শিক্ষা প্রাপ্তির ‘কুলিনারি স্কুল ও কলেজ’। বাংলাদেশেও সরকারি উদ্যোগে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।
আশার কথা হচ্ছে, বর্তমানে অনেক ইয়ং ছেলেমেয়েরা এ পেশার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। আগামীতে হসপিটালিটি ম্যানেজমেন্ট তথা শেফ পেশা অনেকদূর এগিয়ে যাবে। বর্হিবিশ্বে অনেক শেফ করপোরেট সিইওদের সমান পরিমান অর্থ আয় করেন। বাংলাদেশেও বাবা মা’রা একদিন ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো ছেলেমেয়েদের শেফ স্কুলে পাঠাবেন।
শেফ ফেডারেশন অব বাংলাদেশ এর সভাপতি শেফ জহির খানের সভাপতিত্বে এ উৎসবে প্রায় ৭শ শেফ অংশ নেন। অতিথি ছিলেন ৩ শতাধিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ বোরহান খান। উল্লেখ্য জহির খান সোনার গাঁ প্যানপ্যাসিফিক হোটেল ও বোরহান খান ঢাকাস্থ রেঁনেসা হোটেলে প্রধান শেফ। ২০ অক্টোবর দিনভর এ অনুষ্ঠানে নাচ গান, সেমিনার ও রকমারি সুস্বাদু খাবারের আয়োজন এবং পদক প্রদান করা হয়।
ঢাকায় আর্ন্তজাতিক শেফ উৎসবে নিউইয়র্কের খলিল বিরিয়ানীর কর্ণধার খলিল
প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৬ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
২০ জুন নিউইয়র্কে ওলসা নর্থ আমেরিকার পারিবারিক আবহে বনভোজন, নিবন্ধন করেছেন ২০০ ল্যাবরেটরিয়ান
নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা
কুৎসা রটানোর প্রতিবাদ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের
বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত

