NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টে আনন্দ মেলা


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৫:৪৬ এএম

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টে আনন্দ মেলা

ফাতেমা রহমান রুমা,জার্মানি: প্রমত্তা পদ্মার বুকে গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ-উচ্ছ্বাস জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশী কমিউনিটিকেও ছুঁয়েছে

পদ্মা সেতুর চালুর সু-সংবাদে গত ২৬ শে জুন ফ্রাঙ্কফুর্টের সায়ানহাইম ওপেন পার্কে হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আনন্দ মেলা গ্রীল পার্টির আয়োজন করা হয় জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে শত শত বাংলাদেশির অংশগ্রহণে আনন্দ মেলা এক পর্যায়ে বর্ণিল মিলনমেলায় রূপ নেয় 

রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্বা, কবি, লেখক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, প্রবীণ-নবীনের উপস্থিতি আর শিশুদের কোলাহলে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান সবার মুখে প্রাণে ছিলো গৌরবের উচ্ছ্বাস

নোমান হামিদের সভাপতিত্বে সাইফ রিচার্ডের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন আয়োজনের প্রধান সমন্বয়কারী বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি মাহফুজ ফারুক, জার্মান আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা শাহ আলম, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, শেখ আলম, স্বজন চক্রবর্তী, শিহাব খান, মাখন সরকার, রাশেদ ভূইয়া, ঠান্ডু মাতব্বর, মোহাম্মদ ইসলামসহ অন্যান্য সুধীজন

এদিকে হেসেন ফ্রাঙ্কফুর্টে সু্ন্দর সু-পরিকল্পনায় এবং প্রতিটি নেতা-কর্মীর অক্লান্ত পরিশ্রমে এমন একটি মনোমুগ্ধকর আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে