NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশে আসতে চান মার্টিনেজ


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

বাংলাদেশে আসতে চান মার্টিনেজ

আসছে জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। মেসির পুরো দল না আসলেও বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। 

বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা অজানা নয় মার্টিনেজের। কলকাতার খুব সন্নিকটে বাংলাদেশ এটিও জানেন আর্জেন্টাইন গোলরক্ষক। তাই বাংলাদেশে আসার ইচ্ছা রয়েছে মার্টিনিজের এমনটাই কলকাতা থেকে ঢাকা পোস্টকে জানালেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত, ‘সে নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে’। 

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যের সফর বেশ ব্যয়বহুল। তাছাড়া এর সঙ্গে বাণিজ্য, ব্যবসায়িক চুক্তিসহ নানা আইনও জড়িত। এ নিয়ে কাজ করছেন শতদ্রু দত্ত, ‘আমার পার্টনাররা ইতোমধ্যে কাজ করছে। বাংলাদেশের কয়েকটি কোম্পানির ( বসুন্ধরা, বিকাশ) সঙ্গে আলোচনা চলছে। আমিও বাংলাদেশে আসব শিগগিরই। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে অফিসিয়াল ষোষণা আসবে’। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ ইতোমধ্যে আর্জেন্টিনার এশিয়ার মার্কেটিং স্পন্সর হয়েছে।