NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সেনাবাহিনী নিয়ে রসিকতা করা সেই চীনা কমেডিয়ান গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৯ এএম

সেনাবাহিনী নিয়ে রসিকতা করা সেই চীনা কমেডিয়ান গ্রেপ্তার

চীনের সেনাবাহিনী নিয়ে রসিকতা করায় দেশটির সেই কৌতুক অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই অভিনেতার নাম লি হাওশি। একইসঙ্গে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সংস্থাকেও বড় অংকের অর্থ জরিমানা করা হয়েছে।

এছাড়া কৌতুকের কারণে লি হাওশিকে জেলে যেতেও হতে পারে। বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের কুকুরের আচরণকে একটি সামরিক স্লোগানের সাথে তুলনা করে রসিকতা করেছিলেন চীনা কৌতুক অভিনেতা লি হাওশি। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি লি হাওশিকে নিয়োগকারী সংস্থাকে ৪৭ লাখ ইউয়ান জরিমানাও করা হয়েছে। এছাড়া লিকে জেলে যেতে হতে পারে।

বেইজিংয়ের পুলিশ বলেছে, তারা লি হাওশির পারফরম্যান্স সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। এমনকি তার পারফরম্যান্স ‘গুরুতর সামাজিক প্রভাব সৃষ্টি করেছে’ বলেও দাবি করেছে তারা।

লি হাওশি অবশ্য তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, তিনি ‘গভীরভাবে লজ্জিত এবং অনুতপ্ত’ বোধ করেছেন।

বিবিসি বলছে, গত শনিবার বেইজিংয়ে একটি স্ট্যান্ড-আপ পারফরম্যান্সের সময় চীনা সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর ওই মন্তব্যটি করা হয়েছিল।

সেসময় কৌতুক অভিনেতা লি হাওশি নিজের দত্তক নেওয়া দু’টি কুকুরের কথা উল্লেখ করে বলেন, ‘আমার কুকুর একটি কাঠবিড়ালিকে তাড়া করেছিল। তবে, আমার কুকুরগুলোকে দেখলে মনে হবে সেগুলো খুবই নমনীয়। এই দু’টি কুকুর আমাকে সেই কথা মনে করিয়ে দেয়... ফাইট টু উইন।’

২০১৩ সালে চীনা সামরিক বাহিনীর জন্য প্রেসিডেন্ট শি যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন, সেখানে ‘ফাইট টু উইন’ স্লোগানটি ছিল। মূলত এটি সেই স্লোগানের অংশ যা প্রেসিডেন্ট শি চীনা সামরিক বাহিনীর লক্ষ্য হিসেবে উন্মোচন করেছিলেন।

টুইটারের মতো চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে শেয়ার করা অডিওতে, দর্শকদের কৌতুক শুনে হাসতে শোনা যায়। সেই ঘটনার পরপরই এটি ভাইরাল হয়।

অবশ্য চীনের কিছু জাতীয়তাবাদীর দাবি, তারা এই ধরনের কৌতুকের কারণে ক্ষুব্ধ হয়েছেন।