NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাপারাজ্জিদের ধাওয়ার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১১ এএম

পাপারাজ্জিদের  ধাওয়ার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফেরার পথে মঙ্গলবার (১৬ মে) রাতে পাপারাজ্জিদের (ফটোগ্রাফার) ধাওয়ার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মেরকেল।

ফটোগ্রাফাররা তাদের দেখতে পেয়ে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিউইয়র্কের একটি পুলিশ স্টেশনে যান তারা। পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা এই দম্পতিকে একটি ট্যাক্সি ক্যাবে তুলে দেন। তবে মাত্র ১০ মিনিট পরই নিরাপত্তাকর্মীর নির্দেশনায় ট্যাক্সি ক্যাবটি আবারও পুলিশ স্টেশনে ফিরে যায়।

যে ট্যাক্সিতে ব্রিটিশ রাজদম্পতি ওঠেছিলেন সেটি ছিল সুখচাঁন সিং নামের এক ভারতীয়র। নিজের ট্যাক্সিতে হ্যারি-মেগানের ওঠার বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন সুখচাঁন। তিনি সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, হ্যারি ও মেগান দুজনকেই বেশ ভয়ার্ত দেখা যাচ্ছিল। তার মনে হয়েছিল, তারা দুজনই বেশ ঘাবড়ে গিয়েছিলেন।

তবে রাজ দম্পতির মুখপাত্র যে দাবি করেছেন, ফটোগ্রাফাররা তাদের ধাওয়া করছিল, সেটি পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন সুখচাঁন। তার মতে ওই ফটোগ্রাফাররা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলছিলেন।

এ ব্যাপারে সুখচাঁন সিং বলেছেন, ‘আমি ৬৭ নং স্ট্রিটে ছিলাম তখন আমাকে নিরাপত্তারক্ষী ডাক দেন। এরপর আপনারা জানেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী দ্রুত আমার ক্যাবে ওঠেন।’

‘আমাদের ক্যাবটি একটি ময়লার গাড়ির কারণে আটকে যায়, তখনই হঠাৎ ফটোগ্রাফাররা আসেন এবং ছবি তোলা শুরু করেন। যখনই হ্যারি ও মেগান তাদের গন্তব্য বলতে যাবেন তখন নিরাপত্তাকর্মী ফিরে যাওয়ার নির্দেশনা দেন।’

তিনি আরও বলেছেন, ‘দেখে মনে হয়েছিল তারা ঘাবড়ে গেছেন, আমার মনে হয়েছে তাদের হয়ত সারাদিনই তাড়া দেওয়া হয়েছে। তারা খুবই ভয়ার্ত ছিলেন, কিন্তু নিরাপত্তারক্ষী এটি দেখছিলেন।’

হ্যারি ও মেগান মাত্র ১০ মিনিটের জন্য সুখচাঁন সিংয়ের গাড়িতে ওঠলেও তারা তার নাম জিজ্ঞেস করতে ভুলেননি। এছাড়া রাজ দম্পতিকে ১০ মিনিট চড়িয়েই ৫০ ডলার পান তিনি।