NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৫ এএম

চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

ঢাকা: নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে বিদায় জানান।

রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে গত ১৫ মে থেকে চার দিনের সফরে ছিলেন তিনি। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তাঁর প্রথম সফর।