NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিউ মেক্সিকোতে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত ৩


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪৭ এএম

নিউ মেক্সিকোতে কিশোরের এলোপাতাড়ি গুলি, নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আলবুকার্ক থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পশ্চিমে নিউ মেক্সিকোর ফার্মিংটনের একটি আবাসিক এলাকায় সোমবার অস্ত্রধারী কিশোরের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে স্থানীয় একটি গির্জার বাইরে পুলিশ তাকে গুলি চালিয়ে হত্যা করে।  

ফার্মিংটনের ডেপুটি পুলিশ চিফ বারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন আরো ৯ জন। বন্দুকধারী শুধু একজনই ছিলেন। ১৮ বছর বয়সী কিশোর। নিহত তিনজনের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এই হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়। পুলিশ চিফ বারিক ক্রাম বলেন, ‘আমরা এখনো বের করার চেষ্টা করছি কেন সে এই এলাকায় এসেছিল।’

জানা গেছে, একটি গির্জার বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় আশপাশের রাস্তাঘাট। আতঙ্কে শহরের স্কুলগুলোতে দেওয়া হয় লকডাউন। অবশ্য হামলাকারীর মৃত্যুর পর স্কুলগুলো থেকে লকডাউন তুলে নেওয়া হয়। 

সূত্র : আলজাজিরা