NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ইতালিকে বিদ্যুৎ-জ্বালানি খাতে সহযোগিতার জন্য আহ্বান প্রতিমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ১১:২১ এএম

ইতালিকে বিদ্যুৎ-জ্বালানি খাতে সহযোগিতার জন্য আহ্বান প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ইতালিকে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১৪ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রী নিজ অফিসে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করা গেলে উভয় দেশই উপকৃত হবে।

তিনি বলেন, ইলেকট্রনিক ভেহিক্যাল, চার্জিং স্টেশন, সোলার, সঞ্চালন লাইন ইত্যাদি বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

এসময় রাষ্ট্রদূত নন বাইন্ডিং সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জ্বালানি, এলএনজি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে ইতালির জ্বালানি মন্ত্রীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ইতালি ভ্রমণের আমন্ত্রণ জানান।