NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

‘টিপস-বকশিশ’ ঠেকাতে হাইকোর্টের বিজ্ঞপ্তি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:০৮ এএম

‘টিপস-বকশিশ’ ঠেকাতে হাইকোর্টের বিজ্ঞপ্তি

ঢাকা: অফিস-আদালতে নানা কারণে টিপস-বকশিশ চাওয়া বা নেওয়া এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। এমনও হয়, টিপস-বকশিশ না দেওয়া পর‌্যন্ত কাজই হয় না। সরকারি অফিস-আদালত, দপ্তরে এ যেন অলিখিত এক নিয়ম। আর এই বকশিশ-টিপস যারা চাচ্ছেন বা নিচ্ছেন, তারা বিষয়টাকে পেশায় পরিণত করেছেন। যে কারণে অনৈতিক এই টিপস-বকশিশ নিয়ে বেঞ্চ কর্মকর্তা, সহকারী বেঞ্চ কর্মকর্তা, জামাদার, এমএলএসএ, ড্রাইভার, গানম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

আজ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চের আদালত কক্ষের দরজায় বিজ্ঞপ্তিটি লাগানো দেখা গেছে। বেঞ্চ কর্মকর্তা মো. সাইফুল্লাহ খানের স্বাক্ষরে গত ৭ মে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় অত্র কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, মহোদয়ের (বিচারপতি) ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়ি সেবা বা অন্যকোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।’

‘বকশিশ নেওয়া বা দেওয়া নিষেধ’ শিরোনামের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘অত্র কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতএব বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী এবং অত্র কোর্টের সাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা গেল।’ গত ৭ মে বিজ্ঞপ্তি দেওয়া হয়।