NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নির্বাচন ব্যবস্থায় অনেক অপসংস্কৃতি রয়ে গেছে: সিইসি


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ১১:২৮ পিএম

নির্বাচন ব্যবস্থায় অনেক অপসংস্কৃতি রয়ে গেছে: সিইসি

ঢাকা: দেশের নির্বাচন ব্যবস্থায় এখনও অনেক অপসংস্কৃতি-কালো সংস্কৃতি রয়ে গেছে। এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। জয়দেবপুরে আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ সভা হয়।   

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়। কতগুলো সমস্যা শ্বাশত, যেমন কালো টাকা। এটাকে আমরা বলি সেলফ ডিফেন্স, আত্মরক্ষার্থমূলক বা নিজের স্বার্থে যেটা করণীয় সেই পদক্ষেপগুলো আপনাদের নিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়।

নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীরা

তিনি বলেন, মাঠে যখন খেলা হবে দুই পক্ষকেই খেলতে হবে। আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি, আরেকজনকে এই কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। নির্বাচন কমিশন এসে, পুলিশ এসে রাতারাতি সেটা করতে পারবে না। অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। 

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম। 

এ সময় সিটি করপোরেশন নির্বাচনের অংশ নেওয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।