NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল : কাদের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:১৯ এএম

জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল : কাদের

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়ায় সাবেক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিদুৎচালিত যানের কর্মশালায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ব্যবস্থার বিষয়ে দল থেকে কোনো সিদ্ধান্ত না হলে আমি কিছু বলতে পারব না। তিনি (জাহাঙ্গীর আলম) আওয়ামী লীগের মেয়র ছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগ হলেও আওয়ামী লীগ নন। ফলে বিষয়টি ভিন্ন।