NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইমরান খান গ্রেপ্তার : সেনা সদর দপ্তরে বিক্ষোভকারীরা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪২ এএম

ইমরান খান গ্রেপ্তার : সেনা সদর দপ্তরে বিক্ষোভকারীরা

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তার গ্রেপ্তারের প্রতিবাদে লাহোরে সেনা কমান্ডারদের বাসভবনের কম্পাউন্ডে প্রবেশ করেছে। এ ছাড়া তারা রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দপ্তরেও প্রবেশ করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছর তার পদ হারানোর পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার শুনানির জন্য তিনি ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন।

 

ইমরানকে গ্রেপ্তার এবং বড় জমায়েতের নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করার পরই ইসলামাবাদজুড়ে বিক্ষোভ শুরু হয়। তবে ইসলামাবাদ পুলিশ বলেছে, ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিণ্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

করাচি এবং রাওয়ালপিণ্ডিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনগণকে নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ এবং ‘পাকিস্তান বন্ধ করো’ স্লোগান দিচ্ছে।

পিটিআই তাদের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে টুইটে বলেছে, এখন না করলে এ সুযোগ আর আসবে না।

সূত্র : এনডিটিভি, ডন