NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ড. ওয়াজেদ মিয়ার জীবন থেকে শিখতে পারে তরুণ প্রজন্ম : স্পিকার


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৭ এএম

ড. ওয়াজেদ মিয়ার জীবন থেকে শিখতে পারে তরুণ প্রজন্ম : স্পিকার

ঢাকা: তরুণ প্রজন্মকে ড. এম এ ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রথিতযশা একজন বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড. ওয়াজেদ মিয়া। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

আজ মঙ্গলবার আয়োজিত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, মেধার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছেন ড. ওয়াজেদ মিয়া। তিনি ছিলেন একজন নিরহঙ্কারী ও বিনয়ী এবং অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী। সেই সাথে অনুসরণীয় ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তৃতা করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ্ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন প্রমূখ।