NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় নেপালের রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:২২ এএম

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় নেপালের রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। আজ মঙ্গলবার বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মো. আব্দুস শহীদ এমপির সঙ্গে সাক্ষাৎকালে তিনি সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম আরো বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

সংসদ ভবনে সাক্ষাৎ অনুষ্ঠানে তাঁরা দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, পর্যটন, জ্বালানি সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন সংসদ সদস্য আব্দুস শহীদ। তিনি বলেন, মৈত্রী গ্রুপের মাধ্যমে উভয় দেশের সংসদ সদস্যদের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের জনগণের জন্য নেপালের ভিসা সহজীকরণের অনুরোধ জানান।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এখনো দুই দেশের সম্পর্ক সমস্যামুক্ত রয়েছে। বাংলাদেশ ও নেপালের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে মৈত্রী গ্রুপের সদস্য মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. আব্দুল আজিজ ও ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।