NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সব শহরে রেলের ওভারপাস নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩২ এএম

সব শহরে রেলের ওভারপাস নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঢাকা: সব শহরে রেলের ওভারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ জুন) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ সব হাওর এলাকায় যেসব রাস্তা কাটা হয়েছে, সেখানে রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট নির্মাণ করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।‘কারণ বন্যায় পানি চলাচলের বাধা সৃষ্টি হয়। এ জন্য বন্যাদুর্গত এলাকায় নতুন করে রাস্তা না করে সেতু করতে হবে।’

তিনি বলেন, যেসব সড়ক ভেঙে গেছে সেখানেও সড়ক না করে কালভার্ট করতে হবে। হাওর এলাকায় নতুন করে আর কোনো রাস্তা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী আরও জানান, মসলা চাষ ও গবেষণা বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে ১ হাজার ৮৭৫ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩৪১ কোটি টাকা।