NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ইরানের হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৪ পিএম

ইরানের হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসন চালালে ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না।  

মঙ্গলবার লেবাননেন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি।  

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শক্তি এখন আর এ অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যেকোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ।

রাইসি বলেন, ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না।

 

ইসরায়েল যে ইরানকে মোকাবিলা করার শক্তি রাখে না এটি তেল আবিব নিজে ভালো করে জানে বলেও মন্তব্য করেন রাইসি। 

সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরায়েলি কর্মকর্তারা এ কথাও বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব।