NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সবাইকে ছাড়িয়ে হলান্ডের ইতিহাস


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২১ এএম

সবাইকে ছাড়িয়ে হলান্ডের ইতিহাস

আর্লিং হলান্ড মাঠে নামলেই যেন রেকর্ড বই নিয়ে বসতে হয়! ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এবার এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়লেন তিনি। তাতে পেছনে পড়ল ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড।

এবারের আসরে বেশিরভাগ ম্যাচেই সিটির প্রথম গোল এসেছে হলান্ডের পা থেকে। তবে গতকাল রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে গোল পেতে হলান্ডকে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত। 

জ্যাক গ্রিলিশের থ্রু পাস থেকে ৭০তম মিনিটে হলান্ড যখন বলটা পেয়ে গেলেন সামনে শুধু ওয়েস্ট হামের গোলকিপার লুকাস ফাবিয়ানিস্কি। হলান্ডের লব পোলিশ গোলকিপারের যেমন ধরার সাধ্য ছিল না, তেমনি প্রিমিয়ার লিগে এ মৌসুমে হলান্ডের ৩৫ নম্বর গোলও আপাতত ধরা-ছোঁয়ার বাইরে। আর লিগ শেষে গোলের রেকর্ড কোন উচ্চতায় তুলবেন, তা অনুমানও রোমাঞ্চকর।

লিগে এটি হলান্ডের ৩১তম ম্যাচ। ম্যানচেস্টার সিটির হাতে আছে আরও ৫ ম্যাচ। রেকর্ডটি আরও উঁচুতে তুলতে হলান্ড সময় পাচ্ছেন বৈকি। সিটিও হেসেখেলে এগিয়ে যাচ্ছে শিরোপা জয়ের পথে।