NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৩, ০৪:২৭ এএম

আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

ঢাকা: রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান। বুধবার (০৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন বহাল রাখেন। একই সঙ্গে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করা হয়। আগামী ১৬ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান মতিউর রহমান।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। হাইকোর্ট তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী বুধবার জামিননামা জমা দিয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

গত ২৯ মার্চ রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তারের পর ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ১৩ এপ্রিল ২০ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।