NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৭ এএম

সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ


 

 

সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর গভীর শোক বাংলাদেশের অন্যতম অর্থনীতি ও পরিবেশ সাংবাদিকতার অন্যতম পথিকৃত , জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় সংবাদ সংস্থা বাসস’র সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মংগলবার রাতে মারা গেছেন । তিনি রাজধানীর বংগবন্ধু হাসপাতালে লিভারের চিকিত্সাধীন ছিলেন ।তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। সাপ্তাহিক বিচিত্রায় সম্পাদক শাহাদত চৌধুরীর অনুপ্রেরনায় অনেক কভার স্টোরি করেছেন। কামরুল চৌধুরী ফোরাম অব এনভায়রনমেন্টাল এর সাধারন সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে ও বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই যাঁদের ভেতর রয়েছেন ড. আরেফিন সিদ্দিক, আবুল কালামআজাদ, ইহসানুল ক্রিম , ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও অনেকে।

নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক ফোরাম সাউথ এশিয়ানরাইটার্স এন্ড জার্নালিস্টস তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । তাঁদের ভেতর রয়েছেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমেদ, কাজী মন্টু, মুহম্মদ ফজলুর রহমান, আকবর হায়দার কিরন ও নিহার সিদ্দিকী।