NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

গরিব হলেই বেশি দূষণ ছড়ায় এমনটা সঠিক নয়


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ এএম

>
গরিব হলেই বেশি দূষণ ছড়ায় এমনটা সঠিক নয়

উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি দূষণ ছড়ায়— এমন একটি ধারণা প্রচলিত আছে। তবে এই দাবিকে পুরোপুরি অগ্রাহ্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৬ জুন) জি৭ সামিটে এ নিয়ে কথা বলেন তিনি।

মোদি জানান, পুরো বিশ্বের জনসংখ্যার ১৭ শতাংশ ভারতে বাস করেন। পুরো বিশ্বে যত কার্বন নির্গমন হয় তার মধ্যে মাত্র পাঁচ শতাংশ ভারত থেকে হয়।

জার্মানিতে জি৭ সামিটের ‘ইনভেস্টিগেশন ইন এ বেটার ফিউচার : ক্লাইমেট, এনার্জি, হেলথ’ শীর্ষক বৈঠকে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই বৈঠকে মোদি জানান, বিশ্ব রাজনীতির নানা ঘটনাক্রমের জেরে শুধু ধনীরাই শক্তিসম্পদের সুবিধা পাবেন এটা ঠিক নয়।

এই সামিটে ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা ও সেনেগালকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে এ দিন আলোচনা হয়েছে।

মোদি হিন্দিতে বলেন, একটা ধারণা আছে যে পরিবেশ রক্ষা ও দেশের উন্নয়নের মধ্যে একটি সংঘাত রয়েছে। এছাড়াও একটি ভুল ধারণা আছে যে গরিব দেশ ও গরিব মানুষই পরিবেশের বেশি ক্ষতি করে। সেক্ষেত্রে গোটা বিশ্বের ১৭ শতাংশ বাসিন্দা ভারতে বাস করেন। আর সেদিক থেকে গোটা বিশ্বের যত কার্বন নির্গমন হয় তার মধ্যে মাত্র ৫ শতাংশ ভারত থেকে হয়। তার কারণ আমাদের জীবনযাত্রা। আমরা পরিবেশের সঙ্গে থাকতে ভালোবাসি।

তিনি বলেন, অতীতেও ভারত দেখিয়ে দিয়েছে এক মুহূর্তের জন্যও পরিবেশকে রক্ষা করার প্রতিশ্রুতি থেকে ভারত সরে দাঁড়ায়নি।