NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

২ জুলাই শনিবার নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২, লস এঞ্জেলেস এর ’মিট এন্ড গ্রীট’


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫১ এএম

২ জুলাই শনিবার নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২, লস এঞ্জেলেস এর ’মিট এন্ড গ্রীট’



লস এঞ্জেলেস: আগামী ২ জুলাই শনিবার দুপুর ১ ঘটিকার সময় নিউইয়র্কের নবান্ন রেষ্টুরেন্ট (৩৭-২২ ৭৩ স্ট্রিট) এ লস এঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ এক ’মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্বাগতিক কমিটির কনভেনার আবুল ইব্রাহিম, সদস্য সচিব দেওয়ান জমির পলাশ, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান।

৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ লস এঞ্জেলেস স্বাগতিক কমিটি আয়োজিত এই ’মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে সকল ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া সহ সকল মিডিয়ার মালিক, সম্পাদক, রিপোর্টার, কমিউনিটি নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, বিজ্ঞাপনদাতা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের সবাইকে অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানানো হয়েছে।

মিট এন্ড গ্রীট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি জাহিদ হোসেন পিন্টু ২১৩-৮০৪-০৫২৩, কনভেনার আবুল ইব্রাহিম ২১৩-৯৪৮-৭৯০৮, সদস্য সচিব দেওয়ান জমির পলাশ ৯১৩-৪৮৮-৬০২১, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১, আউটষ্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা ৯১৭-৮৮৫-৮৮৮৭, জাকারিয়া চৌধুরী ৬৪৬-২২৬-৭১৪৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, 'আমরা করবো জয়' স্লোগানে আগামী লেবার ডে উইকেন্ড ২, ৩ ও ৪ সেপ্টেম্বর শুক্র, শনি ও রোববার ক্যালিফোর্নীয়ার লস এঞ্জেলেসে সম্মিলিত সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ম্যারিয়ট লস অ্যাঞ্জেলেস বারব্যাঙ্ক হোটেল বলরুমে অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২। ইতিমধ্যেই হোটেল বুকিং সম্পন্ন করা হয়েছে। এবারের সম্মেলনের প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২ লাখ ডলার। বিজ্ঞপ্তি।