NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

লিটনের অভিষেক, মুস্তাফিজকে ছাড়াই ফিল্ডিংয়ে দিল্লি


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৩ এএম

লিটনের অভিষেক, মুস্তাফিজকে ছাড়াই ফিল্ডিংয়ে দিল্লি

অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো বাংলাদেশি ওপেনার লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্সের একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এই ক্লাসিক ব্যাটার। তবে টানা দুই ম্যাচে বোলিং ব্যর্থতার পর দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে ছিটকে গেছেন লিটনের জাতীয় দলের সতীর্থ পেসার মুস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে বিলম্বিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা পার করে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেইজ থেকে সর্বত্রই দেখা গেছে লিটন বন্দনা। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচে একাদশের বাইরেই ছিলেন টাইগার উইকেটকিপার ব্যাটার। অবশেষে তাদের সেই বন্দনা বাস্তবে রূপ দিল। তবে লিটন ছাড়াও কেকেআরের একাদশে রয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়।

এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পর অনুষ্ঠিত হয় ম্যাচের টস। ফলে রাত ৮টায় ম্যাচ শুরুর কথা থাকলেও একঘণ্টা পর খেলা মাঠে গড়ায়। তবে বিলম্ব হলেও নির্ধারিত ওভারেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।