NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঈদ উপলক্ষে ১১ দিনের ছুটি ঘোষণা কাতারে


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৪:৫৭ পিএম

ঈদ উপলক্ষে ১১ দিনের ছুটি ঘোষণা কাতারে

চলতি বছরের ঈদুল ফিতর উদযাপনে ১১ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। মঙ্গলবার দেশটির সরকার প্রধানের কার্যালয় আমিরি দিওয়ান থেকে জারি করা এক নোটিশে দেওয়া হয়েছে এই ঘোষণা।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের মধ্যে কুয়েত এবং কাতার আমিরশাসিত। মঙ্গলবারের সরকারি নোটিশে বলা হয়েছে, ১৯ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন কাতারের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তারপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ৩০ এপ্রিল কাজে যোগ দেবেন।

কাতার সরকারের যাবতীয় মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ওপর এই ছুটি কার্যকর হবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মচারী ও বাণিজ্যিক ব্যাংকগুলো কতদিন ছুটি কাটাবেন— তা নির্ধারণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল ফিতর। রমজান মাসের এক মাস রোজা শেষে শাওয়াল মাসের এক তারিখ পালিত হয় এই উৎসব। মুসলিম দেশগুলোর পাশাপাশি এবং অনেক অমুসলিম দেশেও এ দিনটি সরকারি ছুটি হিসেবে স্বীকৃত।