NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ বৃহস্পতিবার থেকে


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৫:৩৩ পিএম

>
আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ বৃহস্পতিবার থেকে

আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ৮ দিন এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২৮ এপ্রিল থেকে এই আন্তঃদেশীয় ট্রেনটি আবারো শিডিউল অনুযায়ী চলাচল করবে। 

এর আগে গত ১৮ এপ্রিল থেকে চলাচল বন্ধ রাখা হয়েছে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ঈদের আগে ২০ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২২ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ব্যতীত অন্যান্য সব মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করা প্রসঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হয়েছে। সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন অপারেশন পরিচালনা করা হবে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রেল ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা, সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে নিয়োজিত করতে রিলিফ ট্রেনগুলো স্ব-স্ব অবস্থানে প্রস্তুত রাখা হবে।