NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আজও ট্রেন ছাড়তে বিলম্ব, চট্টগ্রামেই সোনার বাংলা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১১ এএম

>
আজও ট্রেন ছাড়তে বিলম্ব, চট্টগ্রামেই সোনার বাংলা

দ্রুতগতির সোনার বাংলা ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায় বিকেল ৫টায়। তবে গতকাল দুর্ঘটনার পর সোমবার (১৭ এপ্রিল) ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়তে বিলম্ব হচ্ছে। সবশেষ সন্ধ্যা ৬টার দিকেও ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছাড়েনি। দুর্ঘটনায় কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং নতুন বগি সংযোজনের কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। এ কারণে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে আসা যাত্রীরা।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার দিকে ট্রেনটি ছাড়তে পারে। দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরিয়া থেকে আনা নতুন বগি দিয়ে ট্রেন পরিচালনা করা হবে। এজন্য একটু দেরি হচ্ছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের প্রায় ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর চারজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তারা হলেন- সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকোমাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোকোমাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার (সিগন্যাল) ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটির বাকি ৩ জন হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. জাহিদ হাসান, বিভাগীয় সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় ও বিভাগীয় প্রকৌশলী-১ এম এ হাসান মুকুল। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।