NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মেসির বার্সায় ফেরার গুঞ্জনে লাপোর্তার হাওয়া


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১১:০৮ পিএম

>
মেসির বার্সায় ফেরার গুঞ্জনে লাপোর্তার হাওয়া

পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ ঝুলছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল পুরনো ক্লাব বার্সেলোনার নাম। দিন কয়েক আগে বার্সার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তের বরাতে জানা গিয়েছিল, আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে পুনরায় ন্যু ক্যাম্পে ফেরাতে ইতোমধ্যে যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি। তারপর আর ঠেকায় কে! একদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে সমর্থকরা।

২০২১ সালের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। পরে ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচ দিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। অথচ বার্সেলোনা সমর্থকরা ছিলেন নাছোড়বান্দা, তারা প্রিয় ফুটবলারকে অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখতে মোটেই প্রস্তুত ছিলেন না। কিন্তু বাস্তবতার কাছে যে সব কিছুই তুচ্ছ! ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করার কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই নিজের ঘর ছাড়তে হয় মেসিকে। 

তবে নতুন ঘরে খুব একটা স্বস্তিতে নেই মেসি। পিএসজির হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন হাতছাড়া হওয়ার পর সমর্থকদেরও কম দুয়োধ্বনি শুনতে হয়নি তাকে। চলতি বছরের জুনেই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। যদিও এখনো পর্যন্ত চুক্তি নবায়নের তেমন আভাস পাওয়া যায়নি। আগে থেকেই গুঞ্জন ছিল ক্লাব ছাড়তে পারেন আর্জেন্টাইন মহাতারকা। নতুন গন্তব্য হিসেবে বার বার ওঠে আসছিল বার্সেলোনার নাম। যদিও এ নিয়ে মুখ কুলুপ এঁটেছিল দুই পক্ষই। 

 

মেসির ক্লাব ছাড়ার পেছনে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে শীতল সম্পর্ককে দায়ী করে থাকেন অনেকে। সাম্প্রতিক সময়ে মেসির ব্যাপারে বেশ ভালো ভালো কথাই বলছিলেন লাপোর্তা। এমনকী মেসির মতো বিশ্বতারকা ফুটবলারকে আবারো ক্লাবে ফেরানোর আগ্রহের কথাও লুকাননি কেউ। 

এদিকে, রোববার গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিনে গ্যালারিতে উপস্থিত ছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এদিন সমর্থকদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে তাকে। এমনই সময় এক সমর্থক জানতে চান, মেসি পুনরায় ফিরছেন কি না? ভাবনাচিন্তা ছাড়াই লাপোর্তার জবাব, হ্যাঁ। 

 

মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জনে এমন খবর নিশ্চিতভাবেই হাওয়া দেবে। এদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে যখন এত জল্পনা-কল্পনা, তখন মেসি সেটির ভার সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিয়েছেন। বলেন, ‘আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।’